1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বোয়ালমারীতে আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল পুরালো মৎস্য টিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৬২৬ Time View
212
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে প্রায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য অফিস।  বৃহস্পতিবার (৭ অক্টোবর)
বিকেল সাড়ে ৪টার দিকে জব্দকৃত নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমড়াইল ও পুতন্তিপাড়া এবং পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজি বিল থেকে এসব নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার প্রক্রিয়া চলছে। এ খবর পেয়ে অভিযান চালান মৎস্য অফিস এ সময় প্রায় ৯ হাজার মিটার জাল জব্দ করা হয়।  জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ধ্বংসকৃত জালের মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
নিষিদ্ধ জাল পুড়িয়ে দেওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনটি বিলে অভিযান চালিয়ে উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়ানো হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category