1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

দুর্যোগ প্রশোমন দিবসে র‌্যালী ও আলোচনা ফায়ার সার্ভিসের মহড়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৫৭১ Time View
198

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধিা :
বুধবার বেলা বারটায় মধুখালীতে দুর্যোগ প্রশোমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা এবং উপজেলা ফায়ার সার্ভিসের আগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, কৃষি অফিসার আলভি রহমান, শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা পৃথ্বিজ কুমার দাস প্রমুখ। পরে উপজেলা চত্বর থেকে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় একটি র‌্যালী বের করেন। উপজেলা ফায়ার সার্ভিসের নেতৃত্বে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category