1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কবির সরদারের পিতার ইন্তেকাল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View
16

মধুখালী প্রতিনিধিঃ
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডাঃ কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার (৮৫) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টা ৪০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আব্দুল আজিজ সরদারের নামাজে জানাযা মঙ্গলবার রাত ৯ টায় নিজ এলাকার মেগচামী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। রাতেই মেগচামী মৃধা বাজার নতুন মসজিদ সংলগ্ন সার্বজনীন গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category