মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কবির সরদারের পিতার ইন্তেকাল
Reporter Name
Update Time :
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
১১
Time View
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কবির সরদারের পিতার ইন্তেকাল
মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডাঃ কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার (৮৫) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টা ৪০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আব্দুল আজিজ সরদারের নামাজে জানাযা মঙ্গলবার রাত ৯ টায় নিজ এলাকার মেগচামী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। রাতেই মেগচামী মৃধা বাজার নতুন মসজিদ সংলগ্ন সার্বজনীন গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন,...
13
মধুখালী প্রতিনিধিঃ
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডাঃ কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার (৮৫) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টা ৪০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আব্দুল আজিজ সরদারের নামাজে জানাযা মঙ্গলবার রাত ৯ টায় নিজ এলাকার মেগচামী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। রাতেই মেগচামী মৃধা বাজার নতুন মসজিদ সংলগ্ন সার্বজনীন গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে আসে।