1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

বোয়ালমারীতে নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ ২৪ ঘন্টা পর পানিতে ভেসে উঠলো

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৩ Time View
141
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ী কুমার নদীতে নিখোঁজ মাদরাসা ছাত্রর লাশ ২৪ ঘন্টা পর পানিতে ভেসে উঠেছে। তেলজুড়ী বাজার বণিক সমিতির সভাপতি ও শেখর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান সরদার জানান, রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে তেলজুড়ী গোড়াখাল নামক জায়গায় নিখোঁজ মাদরাসা ছাত্রের লাশ সাধারন মানুষ পানিতে ভাসতে দেখে। খবর পেয়ে তার পরিবার লাশ উদ্ধার করে তার নিজ বাড়ি একই উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল নিয়ে যান। ইউনিয়ন যুবলীগ নেতা পোয়াইল গ্রামের বাসিন্দা জামাল মাতুব্বর বলেন, জাবেদের (১৪) লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে। আসর বাদ তার জানাজা শেষে দাফন করা হবে।
প্রসঙ্গ শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তেলজুড়ী স্টিলের ব্রীজ থেকে লাফালাফি করতে গিয়ে ওই মাদরাসা ছাত্র নদীতে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে তার কোন সন্ধ্যান পাননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category