1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা ও বিএনপি নেতারা

মফিজুর রহমান মুবিন
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭ Time View
19

ফরিদপুরের মধুখালীতে খাস খতিয়ানের জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
উপজেলার “ফসুমি মাঠ” নামে পরিচিত মাঠটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় যুবক ও কিশোররা ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা করে আসছিল। তবে সম্প্রতি স্থানীয়রা দেখতে পান, রেলওয়ের কাজে ব্যবহারের জন্য মাঠের বিভিন্ন স্থানে পাথর, বালু ও ইট স্তূপ করে রাখা হচ্ছে। এতে খেলাধুলা বন্ধ হওয়ার উপক্রম হলে এলাকাবাসী বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৪ মে) বিকেল ৪টার দিকে সরেজমিনে মাঠ পরিদর্শনে যান মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং খেলাপ্রেমীরা।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত বলেন, “এটি ১ নম্বর খতিয়ানের খাস জমি। মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত থাকবে। এখানে অন্য কোনো কাজে সামগ্রী ফেলে মাঠ নষ্ট করতে দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category