1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
6

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সোহাগী (১৯) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী নিখোঁজের প্রায় পাঁচ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে মিরকাদিম পৌরসভার তিলারদীরচর গুচ্ছ গ্রামের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সোহাগী নিখোঁজ হন। খবর পেয়ে কমলাঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশির পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে নদীর তলদেশ থেকে সোহাগীর মরদেহ উদ্ধার করা হয়।

পরে মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category