1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

তেজপাতা দিয়েই দূর হবে ঘরের ভ্যাপসা গন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫ Time View
8
এনবি লাইফস্টাইল

তেজপাতা শুধু রান্নার সুগন্ধি মসলা নয়, এটি একটি ভেষজ উপাদানও। রান্নায় অনেকদিন ধরে সুগন্ধ ও স্বাদ বাড়াতে তেজপাতার ব্যবহার হয়ে থাকে। তবে অনেকেই জানেন না, এই সাধারণ পাতাই ঘরের দুর্গন্ধ দূর করতে এবং প্রাকৃতিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দারুণ কার্যকর। বিশেষ করে সাদা ভিনেগারের সঙ্গে ব্যবহার করলে এটি প্রাকৃতিক রুম ফ্রেশনার ও ক্লিনার হিসেবে কাজ করে। কীভাবে তেজপাতা দিয়ে ঘরের ভ্যাপসা গন্ধ দূর করবেন এবং রান্নাঘর পরিষ্কার রাখবেন, চলুন জেনে নেওয়া যাক।

ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

ফ্রিজে দীর্ঘদিন মাছ, মাংস, দুধজাত খাবার বা রান্না করা খাবার রাখলে অনেক সময় অস্বস্তিকর গন্ধ তৈরি হয়। একটি ছোট বাটিতে সাদা ভিনেগার নিয়ে তাতে কয়েকটি তেজপাতা ভিজিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিন। কয়েক ঘণ্টার মধ্যেই ভিনেগার দুর্গন্ধ শোষণ করতে শুরু করবে এবং তেজপাতার হালকা সুগন্ধ ফ্রিজের ভেতর ছড়িয়ে পড়বে।

ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে

বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতার কারণে ঘরে অনেক সময় ভ্যাপসা গন্ধ তৈরি হয়। আবার রান্নাঘরে মাছ, রসুন বা ভাজাপোড়ার গন্ধও দীর্ঘ সময় থেকে যেতে পারে। একটি ছোট পাত্রে ভিনেগার ও কয়েকটি তেজপাতা দিয়ে অল্প আঁচে গরম করুন। এই মিশ্রণ থেকে বের হওয়া বাষ্প বাতাসের দুর্গন্ধ কমাতে সাহায্য করবে। কিছুক্ষণ পর ভিনেগারের তীব্র গন্ধ মিলিয়ে গিয়ে তেজপাতার প্রাকৃতিক সুবাস ঘরে ছড়িয়ে পড়বে।

রান্নাঘরের তেলচিটে ভাব পরিষ্কার করুন

রান্নাঘরের স্ল্যাব, টাইলস, ক্যাবিনেটের হাতল, সিঙ্ক কিংবা কাচের পৃষ্ঠে সময়ের সঙ্গে তেল ও ময়লা জমে যায়। তেজপাতা-ভিনেগারের মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে সেই জায়গাগুলোতে স্প্রে করুন। কয়েক মিনিট রেখে নরম কাপড় দিয়ে মুছে ফেললে তেলচিটে ভাব অনেকটাই দূর হয়ে যাবে।

যেখানে ব্যবহার করবেন

এই প্রাকৃতিক মিশ্রণ রান্নাঘরের কাউন্টারটপ, কিচেন টাইলস, স্টেইনলেস স্টিলের সিঙ্ক, কাচের টেবিল, ক্যাবিনেটের হাতলসহ বিভিন্ন শক্ত পৃষ্ঠ পরিষ্কার করতে ব্যবহার করা যায়। তবে মার্বেল বা প্রাকৃতিক পাথরের ওপর ব্যবহার না করাই ভালো, কারণ ভিনেগারের অ্যাসিডিক উপাদান পৃষ্ঠের ক্ষতি করতে পারে।

যেভাবে তৈরি করবেন

একটি পরিষ্কার কাচের জারে ৪ থেকে ৬টি শুকনো তেজপাতা নিন। এরপর তেজপাতা সম্পূর্ণ ডুবে যায় এমন পরিমাণ সাদা ভিনেগার ঢালুন। জারের মুখ বন্ধ করে ২৪ ঘণ্টা রেখে দিন। এরপর মিশ্রণটি ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে নিন। এটি কয়েক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়।

ব্যবহারের আগে সতর্কতা

প্রথমবার ব্যবহার করার আগে ছোট একটি অংশে পরীক্ষা করে নিন। শিশুদের নাগালের বাইরে রাখুন এবং চোখ বা ত্বকে লাগলে দ্রুত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। সব সময় দামি রাসায়নিক ক্লিনারের প্রয়োজন হয় না। রান্নাঘরের পরিচিত তেজপাতা ও সাদা ভিনেগার দিয়ে তৈরি করা যায় কার্যকর একটি প্রাকৃতিক ক্লিনার। নিয়মিত ব্যবহার করলে ঘরের দুর্গন্ধ কমবে, রান্নাঘর থাকবে পরিষ্কার এবং রাসায়নিক ক্লিনারের ব্যবহারও অনেকটাই কমে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category