1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

মধুখালীর কামারখালীতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫২ Time View
139

কামারখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) কামারখালী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বান ভাসী ৩৫০ পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস (বাবু) এর সভাপতিত্বে বন্যার্তদের মাঝে চাল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী । এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সোহরাব হোসেন, মধুখালী সহকারী শিক্ষা অফিসার ও ইউনিয়নের ট্যাক অফিসার উজ্জল কুমার বিশ^াস, ইউ.এন.ও অফিসের মো. আউয়াল হোসেন, ইউনিয়ন সচিব মো. ইকবাল হোসেন, ইউপি সদস্য মো. হাবিবুর রহমান, মো. ফরিদ হোসেন, মো. ওয়াজেদ শেখ, মো. তিলাম মোল্যা, মো. ইলিয়াস শেখ, মো. নুরুল ইসলাম, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মো. মহাসীন আলী মোল্যা, কামারখালী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান বিশ^াস (বাবলু), গ্রাম পুলিশ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category