বিশেষ প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকায় নির্মমভাবে নিহত ইউসুফের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। গতকাল রবিবার নিহতের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, নিহত ইউসুফের পরিবারের পাশে তিনি রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, এ ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনগত সব ধরনের সহযোগিতা করা হবে। এ সময় নিহতের পরিবারের সদস্য বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
10
বিশেষ প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকায় নির্মমভাবে নিহত ইউসুফের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। গতকাল
রবিবার নিহতের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, নিহত ইউসুফের পরিবারের পাশে তিনি রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, এ ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনগত সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় নিহতের পরিবারের সদস্য বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।