মধুখালী(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করার অপরাধে এক খুচরা তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এরফানুর রহমান। সোমবার( ৩০ মার্চ ২০২৬) উপজেলার মেগচামী ইউনিয়নে অভিযান পরিচালনা করে মেসার্স রুমা ট্রেডার্স এর মালিক হেলাল আহমেদকে এ জরিমানা করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) এরফানুর রহমান বলেন, খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি হচ্ছে এমন অভিযোগে সোমবার মেগচামী ইউনিয়নে মেসার্স রুমা ট্রেডার্স এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বেশী দামে অকটেন বিক্রি করার কথা হেলাল আহমেদ স্বীকার করলে তাকে ২০হাজার...
65
মধুখালী(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি করার অপরাধে এক খুচরা তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এরফানুর রহমান। সোমবার( ৩০ মার্চ ২০২৬) উপজেলার মেগচামী ইউনিয়নে অভিযান পরিচালনা করে মেসার্স রুমা ট্রেডার্স এর মালিক হেলাল আহমেদকে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) এরফানুর রহমান বলেন, খুচরা বাজারে অতিরিক্ত দামে অকটেন বিক্রি হচ্ছে এমন অভিযোগে সোমবার মেগচামী ইউনিয়নে মেসার্স রুমা ট্রেডার্স এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বেশী দামে অকটেন বিক্রি করার কথা হেলাল আহমেদ স্বীকার করলে তাকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।