1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল, প্রায় পাঁচ হাজার মানুষের অংশগ্রহণ

মফিজুর রহমান মুবিন
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৮ Time View
36

ফরিদপুরের মধুখালীতে মধুখালী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকালে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলি মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস এবং মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, মোঃ কামরুজ্জামান মিন্টু, এসময় আরো উপস্থিত ছিলেন
মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোক্তার হোসেন, সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল,
কৃষক দলের আহবায়ক মোঃ মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব মোঃ তানভীর আহমেদ শিমুল, সেচ্চাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ মুসল্লি, নারী-পুরুষসহ সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলটি ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category