ফরিদপুর চিনিকলের অস্থায়ী কর্মরত শ্রমিকদের ৩ মাসের পাওনা বেতনের দাবীতে ৫ ঘন্টা চিনিকল বন্ধ
Reporter Name
Update Time :
রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
২৫৮
Time View
ফরিদপুর চিনিকলের অস্থায়ী কর্মরত শ্রমিকদের ৩ মাসের পাওনা বেতনের দাবীতে ৫ ঘন্টা চিনিকল বন্ধ
মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা ঃ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস্ লিঃ । ফরিদপুর চিনিকলে অস্থায়ী ভিত্তিতে প্রায় ৪ শতাধিক কর্মরত শ্রমিকদের ৩মাস বেতন বকেয়া। বকেয়া পাওনা বেতনের দাবীতে কর্মরত শ্রমিকরা প্্রায় ৫ঘন্টা চিনিকলের সকল কার্যক্রম বন্ধ রাখেন। ২২ ফেব্রুয়ারী ২০২৬খ্রি.রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিনিকলের সকল কার্যক্রম বন্ধ করে চিনিকল কারখানার মধ্যে শ্রমিকগণ অবস্থান করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ চিনিকলের কারখানার মধ্যে অবস্থানরত শ্রমিকদের সাথে আলোচনা করে ৭২ ঘন্টার সময় নিয়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বস্ত করলে শ্রমিকগণ যে যার কাজে ফিরে যান। ফরিদপুর চিনিকল শ্রমজিবী ইউনিয়নের সাধারন...
285
মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা ঃ
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস্ লিঃ । ফরিদপুর চিনিকলে অস্থায়ী ভিত্তিতে প্রায় ৪ শতাধিক কর্মরত শ্রমিকদের ৩মাস বেতন বকেয়া। বকেয়া পাওনা বেতনের দাবীতে কর্মরত শ্রমিকরা প্্রায় ৫ঘন্টা চিনিকলের সকল কার্যক্রম বন্ধ রাখেন।
২২ ফেব্রুয়ারী ২০২৬খ্রি.রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিনিকলের সকল কার্যক্রম বন্ধ করে চিনিকল কারখানার মধ্যে শ্রমিকগণ অবস্থান করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ চিনিকলের কারখানার মধ্যে অবস্থানরত শ্রমিকদের সাথে আলোচনা করে ৭২ ঘন্টার সময় নিয়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বস্ত করলে শ্রমিকগণ যে যার কাজে ফিরে যান।
ফরিদপুর চিনিকল শ্রমজিবী ইউনিয়নের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত)মোঃ আলমগীর হোসেনের কাছে চিনিকল বন্ধ ও শ্রমিকদের বকেয়া পাওনার বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথাই বলতে রাজি হন নাই। ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদের কাছে জানতে চাইলে তিনি জানান শ্রমিকদের সাথে কথা বলেছি তাদের সমস্যার দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বস্ত করলে সবাই কাজে ফিরে জান।