মধুখালীতে নদীতে পরার ৪ দিন পর পানিতে ভেসে উঠল নিখোঁজ শিশুর লাশ
Reporter Name
-
Update Time :
মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
-
৫২৫
Time View
মধুখালীতে নদীতে পরার ৪ দিন পর পানিতে ভেসে উঠল নিখোঁজ শিশুর লাশ
মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি : গড়াই নদীতে পড়ে নিখোঁজের ৪ দিন পর মঙ্গলবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গড়াই নদীর ফুলবাড়ী ঘাটে ভেসে উঠার পর শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয় জনতা। গত শনিবার (৪ সেপ্টেম্বর)দুপুরে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি গ্রামের মো আ: সবুর মোল্যার ছেলে আ: রহমান(৭) গড়াই নদীতে পরে নিখোঁজ হয়। ফুলবাড়ী এলাকার স্থানীয়রা জানান গ্রামের রজবের ছেলে রাজু গড়াই নদীতে গোসল করতে গেলে শিশুটির লাশ ভাসতে দেখতে লোকজনকে ডেকে উদ্ধার করে। ভেল্লাকান্দি গ্রামে খবর দিলে সংবাদ পেয়ে মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে অবগত করে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মো. খুরশিদ আলম (মাসুম), সাবেক চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান (তপন)...
147
মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
গড়াই নদীতে পড়ে নিখোঁজের ৪ দিন পর মঙ্গলবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গড়াই নদীর ফুলবাড়ী ঘাটে ভেসে উঠার পর শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয় জনতা।
গত শনিবার (৪ সেপ্টেম্বর)দুপুরে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি গ্রামের মো আ: সবুর মোল্যার ছেলে আ: রহমান(৭) গড়াই নদীতে পরে নিখোঁজ হয়।
ফুলবাড়ী এলাকার স্থানীয়রা জানান গ্রামের রজবের ছেলে রাজু গড়াই নদীতে গোসল করতে গেলে শিশুটির লাশ ভাসতে দেখতে লোকজনকে ডেকে উদ্ধার করে। ভেল্লাকান্দি গ্রামে খবর দিলে সংবাদ পেয়ে মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে অবগত করে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মো. খুরশিদ আলম (মাসুম), সাবেক চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান (তপন) ও ইউ.পি. সদস্য মো. বিপ্লব হোসেন মোল্যা শিশুটির অভিভাবকদের সঙ্গে নিয়ে লাশ বাড়ী নিয়ে যান।
এ দিকে শিশুটির লাশ উদ্ধারের খবরে শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category