1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

মধুখালীতে পল্লী বিদ্যুৎ এর চুরি যাওয়া ট্রান্সফরমার সহ চোর আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৫৭৩ Time View
153

ইমামুল হাসান রানা :
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের পিছলিয়া গ্রামে গ্রাহকের কৃষি জমির সেচ কাজে ব্যবহারের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির মধুখালী সাব জোনাল অফিসের আওতাধীন স্থাপিত বিজয কোম্পানীর ১১৬৭১৫০ সিরিয়ালের একটি ৫ কেভিএ ট্রান্সফরমার চুরি যাওয়া ট্রান্সফরমারের কয়েল সহ এক চোরকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটক চোরের নাম মো. আমির মোল্যা(২২), পিতা মৃত নাদের মোল্যা, বাড়ী উপজেলার নওপাড়া ইউনিয়নের পিছলিয়া গ্রামে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, গত ২২ আগস্ট রাতে নওপাড়া ইউনিয়নের পিছলিয়া গ্রামে গ্রাহক মো. আতিকুর রহমানের জমিতে সংযোগ দেওয়া ট্রান্সফরমারটি গ্রাহকের মাধ্যমে ২৩ আগস্ট সকালে চুরি যাওয়ার খবর পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতি মধুখালী সাব জোনাল অফিসের এজিএম ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর হায়দার মধুখালী থানায় একটি অভিযোগ দিলে মঙ্গলবার(২৪ আগস্ট) রাতে পিছলিয়া গ্রাম থেকে চুরি যাওয়া ট্রান্সফরমারের কয়েল সহ মো. আমির মোল্যাকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category