1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

বোয়ালমারীতে সড়কে কেড়ে নিল স্কুল ছাত্রের প্রাণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৬২৩ Time View
144
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় ইন্দ্রজিৎ কুণ্ডু (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারের যাওয়ার আগে গ্রামীণ ব্যাংকের সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে তিন বন্ধু বোয়ালমারী থেকে ফরিদপুর যাচ্ছিল। কাদিরদী নামক স্থানে পৌঁছালে অপেক্ষমাণ একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী ইন্দ্রজিৎ কুন্ডু নিহত হয়। ইন্দ্রজিৎ  বোয়ালমারী সদরে অবস্থিত জর্জ একাডেমির এসএসসি পরীক্ষার্থী।দুর্ঘটনায় অপর দুই মোটরসাইকেল আরোহী উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের দুই ছাত্র জিৎ ও সিয়াম আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ বিষয়ে আমার কাছে কোন খবর নেই। এখনই খোঁজ নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category