1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

বোয়ালমারীতে সংঘর্ষের ঘটনায় তিন মামলা  গ্রেফতার ১৮

Reporter Name
  • Update Time : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৫৪৯ Time View
144
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, সংঘর্ষে মাসুদ শেখ গ্রুপের কৃষক শহিদ শেখের মৃত্যুর ঘটনায় ২৬ জুলাই দুপুরে নিহতের ফুফাতো ভাই পরমেশ্বদী গ্রামের বাসিন্দা মান্নান শেখ বাদি হয়ে প্রতিপক্ষ ইউনিয়নের আ’লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বরকে ১নং আসামি করে ২৯ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৪। ২৬ জুলাই রাতে মাসুদ শেখের প্রতিপক্ষ মান্নান মাতুব্বরের ভাতিজা শাহিন মাতুব্বরের স্ত্রী মালা চৌধুরী পরমেশ্বদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুলকে প্রধান আসামি করে ৬৯ জনের নামে বাড়ি ঘর ভাংচুর ও লুটের অভিযোগ এনে মামলা করেন। মামলা নং ১৫। গত ৩০ জুলাই বোয়ালমারী ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই তোতা বাদি হয়ে দ্রুত বিচার আইনে ৩৭ নামে মামলা করেন। মামলা নং ১৫। তিন মামলায় মোট ১৮ জন আসামিকে গ্রেফতার করে ফরিদপুর আদালতে প্রেরণ করেছ পুলিশ। এর মধ্যে হত্যা মামলায় ১ জন, দ্রুত বিচার আইনে ৩ জন এবং লুট মামলায় ১৪জন।
উল্লেখ্য গত ২৩ জুলাই আধিপত্যর বিস্তারকে কেন্দ্র করে পরমেশ্বদী গ্রামে মাসুদ শেখ ও মান্নান মাতুব্বর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পরমেশ্বদী গ্রামের কৃষক শহিদ শেখ নিহত হয়। সংঘর্ষচলাকালিন সময় ঘরবাড়ি ভাংচুর ও লুটের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category