1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বোয়ালমারীতে মাডারের ঘটনাস্থল পুলিশ সুপার মো: আলিমুজ্জামানের পরিদর্শন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৫২৯ Time View
144
তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে সংঘর্ষে মাডারের ঘটনাস্থল ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম) পরিদর্শন করেছেন। এ সময় তিনি
স্থানীয় জনসাধারণকে বলেন, ‘হত্যা এবং লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি স্থানীয় জনসাধারণকে এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ দেন। বুধবার (২৮ জুলাই) উপজেলার পরমেশ্বরদী গ্রামে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তাঁর সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিনসহ অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যরা। সংঘর্ষে নিহত ও লুটপাটের ঘটনায় উভয়পক্ষের পৃথক দু’টি মামলায় থানা পুলিশ এখন পর্যন্ত ০৭ জনকে আটক করেছে। মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে জানা যায়।
উল্লেখ্য গত ২৩ জুলাই উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের কোপে পরমেশ্বরদী গ্রামের বাসিন্দা
আ. রাজ্জাক ফকিরের ছেলে শহীদ ফকির (৪৭) নামের এক ব্যক্তি নিহত হন।  ঘটনার তিনদিন পর সোমবার (২৬ জুলাই) দুপুরে অজ্ঞাতনামা ১০/১৫ জনসহ ২৯ জনকে আসামি করে নিহতের মামাতো ভাই আ. মান্নান শেখ বাদি হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন।  অপরদিকে সোমবার (২৬ জুলাই) রাতে বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগে শাহীন মাতুব্বরের স্ত্রী মালা চৌধুরী বাদি হয়ে অজ্ঞাতনামা তিন শতাধিকসহ ৬৯ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category