1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে ছাত্রলীগের মারামারি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪৬ Time View
147

এনবি ডেস্ক:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে মারামারিতে লিপ্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) ফুলের তোড়া ও ব্যানার নিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে এলে আগে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে মারামরির ঘটনা ঘটে। অনেককেই বাঁশ নিয়ে মারামারি করতে দেখা যায়।

এসময় শহিদ মিনার এলাকায় বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। জগন্নাথ হল ছাত্রলীগের সাথে শহীদুল্লাহ হল ছাত্রলীগের সংঘাতে জড়িয়ে পড়তে দেখা যায়। বিজয় ৭১ হলের নেতাকর্মীদেরও মারামারি করতে দেখা যায়।

এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, বিএনসিসি, স্কাউটের স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হয়। বিভিন্ন সংগঠন ও সংস্থা থেকে শ্রদ্ধা জানাতে আসা প্রতিনিধিদলের ফুলের তোড়া-ব্যানার ছিনিয়ে ও ছিঁড়ে ফেলে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এখানে শ্রদ্ধা জানাতে এসে মারামারিতে লিপ্ত হন। কে কার আগে ফুল দিতে পারবে সেটা নিয়ে বাকবিতণ্ডার পরে মারামারির পর্যায়ে চলে যায়। পরিবেশটা হুট করেই গরম হয়ে যায়। আমরা শান্ত করার চেষ্টা করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category