ফরিদপুরের মধুখালীতে মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ রবিবার বিকেলে মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ।
এ সময় আরও বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলি মোল্লা, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সভাপতি কনক হাসান মাসুদ, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম এবং মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুলসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।