1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক খাদে পড়ে ড্রাইভার হেলপারের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫৩৬ Time View
106

মফিজুর রহমান মুবিন :
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৩টার দিকে ঢাকা—খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় তরমুজ বোঝাই একটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও তার সহকারী হেলপার) নিহত হয়েছেন।
নিহতরা হলো ট্রাকের ড্রাইভার মো. ইদ্রিস আলী(৩০), পিতা— সাহেব আলী, গ্রাম—হাবাসপুর, হেলপার মোঃ ফয়সাল খান (২৫), পিতা মশিয়ার খান, গ্রাম মধ্যপুল, উপজেলা— কেশবপুর, যশোর।
জানা গেছে, খুলনা থেকে ঢাকা অভিমুখে যাওয়া একটি তরমুজবোঝাই ট্রাক রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ট— ১২— ৪৬৫৪ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনেই গাড়ির ভেতরে আটকে পড়েন।
খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, মাগুরা ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় দুই ঘণ্টাব্যাপী যৌথ উদ্ধার অভিযানের পর দু’জনকে গাড়ি থেকে বের করা হয়। ঘটনাস্থলেই হেলপার মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মধুখালী ও মাগুরা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
করিমপুর হাইওয়ে থানার টি এস আই মোঃ আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং পুলিশ প্রহরায় আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে উদ্ধার কাজ শেষে স্বাভাবিক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category