1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

বিএসএফআইসি চেয়ারম্যানের ফরিদপুর চিনিকলে আখরোপন কার্যক্রমে অংশগ্রহণ ও মত বিনিময় সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৫২৪ Time View
144

মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি :
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের(বিএসএফআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব(গ্রেড-১) মোঃ আরিফুর রহমান অপু’ (৩ সেপ্টেম্বর) সোমবার মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বিভিন্ন ইউনিটের আখচাষীর জমিতে আখরোপন কার্যক্রমে অংশগ্রহণ ও মতবিনিময় সভা এবং চিনিকল রক্ষনাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন।
সকালে কোষাগোপালপুর কেন্দ্রে হাজি মকবুল হোসেনের জমিতে এবং বেলা ১২ টায় ১ নং ইউনিটের ওমর ফারুক এর জমিতে আখরোপন কার্যক্রমে অংশ গ্রহণ পরবর্তী আখচাষী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। পরে চিনিকলের কারখানা বিভাগ পরিদর্শন করে চিনিকলের কর্মকর্তা,শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের(বিএসএফআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব(গ্রেড-১) মোঃ আরিফুর রহমান অপু। এ সময় বিএসএফআইসি’র সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, উপব্যবস্থাপক(সমন্ময়) মোঃ নুরুল করিম, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ^াস, সাধারন সম্পাদক কাজল বসু, চিনিকলের মহাব্যবস্থাপক(প্রশাসন) মোঃ মিজানুর রহমান, মহাব্যবস্থাপক(অর্থ)খোঃ আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক(কারখানা)সহ চিনিকলের কর্মকর্তা ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের(বিএসএফআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব(গ্রেড-১) মোঃ আরিফুর রহমান অপু বলেন, বর্তমান সরকার চিনিশিল্প টিকিয়ে রাখতে বদ্ধ পরিকর। কিভাবে চিনিশিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করা যায় সে বিষয়ে কাজ চলছে। ফরিদপুর চিনিকলটি জাতির জনক বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় তৈরী। এ প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আখ চাষ বৃদ্ধি করতে হবে। আমি আখের টাকার পরিশোধের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আখ মিলে সরবরাহের পরই যাতে করে আখের টাকা চাষীরা পেতে পারে সে লক্ষ্যে কাজ চলছে, আশা করি সফল হব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category