1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সাফ অনূর্ধ্ব ১৭: মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০৯ Time View
195

এনবি ক্রীড়া ডেস্ক :

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে সবার আগে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আজ শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়েছে পল স্মলির শিষ্যরা। ‘এ’ গ্রুপে টানা দুই জয়ে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। ১২ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে শেষ চারের লড়াইয়ে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের মিরাজুল ইসলাম আজ বুধবার হ্যাটট্রিক করেছেন। দ্বিতীয়ার্ধেই তিনি তিনটি গোল করেন। ৭৪-৭৭ মিনিটের মধ্যে তিনি দু’টি গোল করেন। দু’টি গোলেই বাম প্রান্ত থেকে বক্সে প্রবেশ করে ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষককে পরাস্ত করেন। রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ে মিরাজুল আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন।

৭৪ মিনিট পর্যন্ত মিরাজের অপেক্ষার প্রহর বেড়ে চললেও বাংলাদেশ আজ গোল পেয়েছে ৫ মিনিটের মধ্যেই। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও ৫ মিনিটের মধ্যে লিড নিয়েছিল দলটি। আজ সংঘবদ্ধ আক্রমণ থেকে নাজমুল হুদা ফয়সাল গোলের সূচনা করেন। ৩৭ মিনিটে বাম প্রান্ত থেকে ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে প্রবেশ করেন আগের ম্যাচের জোড়া গোলদাতা মোর্শেদ আলী, এরপর আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে জালে বল পাঠান তিনি। বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর মিরাজুলের কল্যাণে বাংলাদেশ আরো তিনটি গোল পায়। ফলে টানা দ্বিতীয় ম্যাচে বিশাল জয় নিয়ে চলে যায় সেমিফাইনালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category