1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

মধুখালী উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৫১৯ Time View
183

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রদলের নেতাকর্মী কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে আগামী ৪জুন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
(২ জুন ) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মধুখালী রেলগেটস্থ পার্টি অফিসে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভাবে ঘোষিত ৪ জুনের দেশব্যাপি বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচী পালনের লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, সহসভাপতি হাজী আ. সালাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, মো.ওহিদুজ্জামান বাবলু, শ্রমবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাচ, উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে সাকির আহমেদ টোকন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ এটিএম মাসউদ, সহ দপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, উপজেলা কৃষকলীগ আহবায়ক মো. মোতালেব হোসেন মৃধা ও যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান মোল্যাসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং ছাত্রলীগসহ সহযোগী সংগঠন। প্রস্তুতি সভায় ৪ জুনের কর্মসূচী সফল করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category