1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

মধুখালী পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫৪৮ Time View
134

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধুখালী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলা আধুনিক মিলনায়তনে মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো: আব্দুর রহমান।
কাজল বসুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, মধুখালী পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সাম্পাদক রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সূখেন মজুমদার, সহ-সভাপতি অশোক কুমার পোদ্দার, যুগ্ম সম্পাদক রাম কোমল সাহা প্রমূখ। সম্মেলনে প্রধান অতিথি মো. আব্দুর রহমান তাঁর বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে । আওয়ামীলীগ সরকারের আমলে সকল উন্নয়ন হয়েছে যেটা দৃর্শমান। আমি আপনাদের সন্তান আমি এমপি থাকি আর না থাকি আপনারদের পাশেই আছি থাকবো ।
তিনি ঘোষনা দেন কেন্দ্রীয় পুজা উদযাপন কমিটির উপস্থিতিতে দুর্গাপুজা পরবর্তী মধুখালী উপজেলা পুজা উদযাপন কমিটি গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category