বোয়ালমারীতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ জনকে জরিমানা
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
৬১৫
Time View
বোয়ালমারীতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ জনকে জরিমানা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলে মাস্ক ছাড়া কেনাবেচা করার অপরাধে ৯ ব্যবসায়ী ও এক পথচারীকে১০ হাজার ১শ' টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত আদালত পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা যায়, লকডাউনে স্বাস্থবিধি না মেনে দোকান খোলা রেখে বেচাকিনা করায় রোগ প্রতিরোধ সংক্রমক আইন ২০১৮ সালের ২৪ এর (২) ধারায় ব্যবসায়ীদের জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, লকডাউনে স্বাস্থবিধি ও সরকারী নিয়ম না মেনে ব্যবসায়ীরা দোকান...
136
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলে মাস্ক ছাড়া কেনাবেচা করার অপরাধে ৯ ব্যবসায়ী ও এক পথচারীকে১০ হাজার ১শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত আদালত পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা যায়, লকডাউনে স্বাস্থবিধি না মেনে দোকান খোলা রেখে বেচাকিনা করায় রোগ প্রতিরোধ সংক্রমক আইন ২০১৮ সালের ২৪ এর (২) ধারায় ব্যবসায়ীদের জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, লকডাউনে স্বাস্থবিধি ও সরকারী নিয়ম না মেনে ব্যবসায়ীরা দোকান খোলা রেখে বেচাকিনা করায় রোগ প্রতিরোধ সংক্রমক আইনে ৯ ব্যবসায়ী ও ১ জন পথচারীকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।