বোয়ালমারীতে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় ২৯ জনের নামে হত্যা মামলা
Reporter Name
Update Time :
সোমবার, ২৬ জুলাই, ২০২১
৫৯১
Time View
বোয়ালমারীতে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় ২৯ জনের নামে হত্যা মামলা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কৃষক শহীদ শেখ নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতের মামাতো ভাই পরমেশ্বদী গ্রামের বাসিন্দা আ. মান্নান শেখ বাদি হয়ে সোমবার (২৬ জুলাই) দুপুরে অজ্ঞাতনামা ১০/১৫ জনসহ ২৯ জনেরর নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় মামলা করেন। জানা যায়, গত ২৩ জুলাই উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের কোপে পরমেশ্বরদী গ্রামের ফকিরপাড়ার আ. রাজ্জাক ফকিরের ছেলে শহীদ ফকির (৪৭) নামের এক কৃষক নিহত হন। এ ঘটনার তিনদিন পর সোমবার (২৬ জুলাই) দুপুরে অজ্ঞাতনামা ১০/১৫ জনসহ ২৯ জনকে আসামী করে নিহতের মামাতো ভাই...
149
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কৃষক শহীদ শেখ নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতের মামাতো ভাই পরমেশ্বদী গ্রামের বাসিন্দা আ. মান্নান শেখ বাদি হয়ে সোমবার (২৬ জুলাই) দুপুরে অজ্ঞাতনামা ১০/১৫ জনসহ ২৯ জনেরর নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় মামলা করেন।
জানা যায়, গত ২৩ জুলাই উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের কোপে পরমেশ্বরদী গ্রামের ফকিরপাড়ার আ. রাজ্জাক ফকিরের ছেলে শহীদ ফকির (৪৭) নামের এক কৃষক নিহত হন। এ ঘটনার তিনদিন পর সোমবার (২৬ জুলাই) দুপুরে অজ্ঞাতনামা ১০/১৫ জনসহ ২৯ জনকে আসামী করে নিহতের মামাতো ভাই আ. মান্নান শেখ বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বরকে।
বোয়ালমারী থানা পুলিশ ওই সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে উভয় পক্ষের ২২ জনকে আটক করেছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।