বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের অভিযানে মাদকসহ তিন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার (৩ নভেম্বর) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পৌরসভার কামারগ্রাম এলাকা থেকে রবিন শেখকে (২৩) গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। ওই দিন রাতে অভিযান চালিয়ে নারী ও শিশু অপহরন, শিশু আইন ও মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গুড়দিয়া গ্রামের মফিজুর রহমান, শেখর গ্রামের লিটন শেখ ও বারাংকুলা গ্রামের তৌহিদ। বোয়ালমারী থানার এসআই আ. রহমান বলেন, মঙ্গলবার বিকেলে রবিন নামের একজনকে গাঁজাসহ আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক তিন...
132
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের অভিযানে মাদকসহ তিন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার (৩ নভেম্বর) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পৌরসভার কামারগ্রাম এলাকা থেকে রবিন শেখকে (২৩) গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। ওই দিন রাতে অভিযান চালিয়ে নারী ও শিশু অপহরন, শিশু আইন ও মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গুড়দিয়া গ্রামের মফিজুর রহমান, শেখর গ্রামের লিটন শেখ ও বারাংকুলা গ্রামের তৌহিদ।
বোয়ালমারী থানার এসআই আ. রহমান বলেন, মঙ্গলবার বিকেলে রবিন নামের একজনকে গাঁজাসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করে মোট চারজনকে বুধবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।