বোয়ালমারীতে ২৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিনসহ শুকনা খাবার
Reporter Name
Update Time :
শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
৫১৪
Time View
বোয়ালমারীতে ২৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিনসহ শুকনা খাবার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বন্যা, নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ২৩০ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহ নির্মাণ অর্থ, গো-খাবার ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, প্রকৌশলী রফিকুল ইসলাম, ওসি তদন্ত মো. সালাউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর...
138
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বন্যা, নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ২৩০ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহ নির্মাণ অর্থ, গো-খাবার ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে
৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, প্রকৌশলী রফিকুল ইসলাম, ওসি তদন্ত মো. সালাউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রনব পান্ডে, ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, সুবিধাভোগী নূর মোহাম্মদ প্রমুখ।
সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসানের পরিচালনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা রহমান, বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় ৫০জন অসহায় দুস্থ পরিবারকে ৫০ বান্ডিল ঢেউটিন, ৭০ পরিবারকে গো-খাদ্য ও ১১০ পরিবারের মাঝে শুকনা খাবার চাল, ডাল, চিনি, তেল, লবন বিতরণ করা হয়।