1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ফরিদপুরে কিশোর ইজিবাইক চালককে হত্যা, দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৩ Time View
20

বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে ইজিবাইক চালক নাঈম শেখ (১৫) কে হত্যার দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে উভয়কে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) দুুপুরে পারিবারিক আপিল আদালতের বিচারক (বিশেষ দায়রা জজ) অশোক কুমার দত্ত এ আদেশ দেন। রায় ঘোষনার সময় আদালতে দন্ডপ্রাপ্ত আছমত শেখ (১৯) ও সাগর মোল্যা (২৮) উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে প্রেরণ করা হয়। দন্ডপ্রাপ্ত দুই জনের বাড়িই সদর উপজেলার লোকমান খাঁর ডাঙ্গী গ্রামে।

আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২১ এপ্রিল সকালে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের গোয়ালের টিলা গ্রামের বাসিন্দা সামসু শেখের ছেলে নাঈম শেখ (১৫) প্রতিদিনের ন্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাত হলেও নাঈম বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে, এসময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানায় পরিবারের সদস্যরা।

পরদিন লোকমান খাঁর ডাঙ্গী গ্রাম থেকে সন্দেহভাজন আছমত শেখ (১৯) কে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যানুসারে তার বসতবাড়ির পার্শ্বে মাটির নিচ হতে প্লাস্টিকের বস্তার ভিতর দুই পা বাধা, গলায় শাড়ীর কাপড় পেচানো অবস্থায় নাঈম শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় হত্যাকান্ডে জড়িত সাগর মোল্যাকেও গ্রেফতার করে পুলিশ। এঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

স্বাক্ষ্য ও শুনানী শেষে মঙ্গলবার দুপুরে আছমত শেখ (১৯) ও সাগর মোল্যা (২৮) কে যাবজ্জীবান কারাদন্ডের আদেশ দেন আদালতের বিচারক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category