1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

মধুখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় বস্তুনিষ্ঠ সংবাদ লেখনির মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করতে পারলে রাষ্ট্র উপকৃত হবে ————হেলেন জেরিন খান .এম.পি

মতিয়ার রহমান মিঞা
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৯ Time View
35

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ফরিদপুর-১ এ দায়িত্বপ্রাপ্ত হেলেন জেরিন খান বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের সংবাদ লেখনির মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করতে পারলে রাষ্ট্র উপকৃত হবে। সাংবাদিকরা সমাজের বিবেকবান লোক। সেই বিবেককে ভালো কাজে লাগাতে হবে। আমরা যারা দায়িত্বে আছি ,তাদেরকে অনেক ভাবতে হবে। জনগণের প্রত্যাশা,চাওয়া-পাওয়া সবকিছুই সরকরের দেখতে হবে। আমাকে এই এলাকার মানুষের সমস্যা নমাধানের জন্য কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা পালনের জন্য আমি সর্বদা সচেষ্ট আছি। আপনাদের সহযোগিতা নিয়েই জনগণের সকল প্রত্যাশা,চাওয়া-পাওয়ার সমাধান করতে চাই। শুক্রবার রাত ৮ টায় ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশ। মধুখালী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মতিয়ার রহমান মিঞার সঞ্চলনায় মতবিনিময় সভায় মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা যথাক্রমে মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ,সাধারন সম্পাদক আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা,সাধারন সম্পাদক মো. ইয়াছিন বিশ্বাস,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু,উপজেলা যুবদলের আহবায়ক এস.এম মুক্তার হোসেন,সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম. রকিবুল ইসলাম রিপন,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটনসহ মধুখালী প্রেসক্লাবের সাংবাদিবৃন্দ।
তিনি আরও বলেন, সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রাষ্ট্র উপকৃত হয়। সঠিক তথ্য তুলে ধরলেই আমরা ভুল শুধরে নিতে পারবো। তিনি মধুখালী প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category