1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

মফিজুর রহমান মুবিন
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩১ Time View
44

ফরিদপুরের মধুখালী পৌর এলাকার টেকসই উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকার (GoB) ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এবং মধুখালী পৌরসভা ও রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন RUTDP (LGED)-এর নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।
কর্মশালায় টেকসই নগর গঠনের বিভিন্ন কারিগরি ও সামাজিক দিক তুলে ধরে বক্তব্য দেন RUTDP (LGED) ঢাকা-এর সহকারী প্রকৌশলী সাইফুর রহমান (হৃদয়), সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল আমিন, ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফিন, অফিস ইঞ্জিনিয়ার শামসুর রহমান এবং মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার।
বক্তারা বলেন, একটি আধুনিক, পরিকল্পিত ও পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তুলতে সুদূরপ্রসারী নগর পরিকল্পনা এবং উন্নত নাগরিক সেবার কোনো বিকল্প নেই। প্রকল্পটির মাধ্যমে মধুখালী পৌরসভার বর্তমান ও ভবিষ্যৎ নাগরিক চাহিদা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে।
কর্মশালায় স্থানীয় উন্নয়ন, অবকাঠামো এবং জননিরাপত্তা বিষয়ে মতামত তুলে ধরে বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু, শরিফুল ইসলাম ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস এবং পৌর জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
গুরুত্বপূর্ণ এ কর্মশালায় টাউন-লেভেল কো-অর্ডিনেশন কমিটি (TLCC)-এর নারী ও পুরুষ সদস্যসহ প্রায় ৫০ জন প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা মধুখালী পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও মতামত প্রদান করেন। এসব মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category