উৎসবমুখর পরিবেশে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার ও মঙ্গলবার (১৬ ও ১৭ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আখতার ও সহকারি শিক্ষক নিলুফা ইয়াসমিন (অবসরপ্রাপ্ত) এবং সহকারি শিক্ষক রনজয় কুমার মিত্র এর সঞ্চালনায় এবং মধুখালী উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার রুমা আফরোজ তুলি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান । খেলাটি শুভ উদ্বোধন করেন মশাল প্রজ¦লন করে উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শশাংক শেখর সাহা । এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল সমাজসেবক ডাঃ আশরাফ সিদ্দিকী বাবু, বিদ্যালয়ের সাবেক সভাপতি রিক্তা পারভীন, সাবেক সভাপতি আর্জিনা বেগম, ইউপি সদস্য আসমা বেগম, সাবেক ইউপি সদস্য শাহজাদী বাদশা, সমাজসেবক মোঃ ইলিয়াস ম্ঞিা, নয়ন বিশ্বাস, বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্য মোঃ তোফাজ্জ্বেল হোসেন মন্ডল ফেলু, এসএমসি কমিটির সদস্য মোঃ আকরাম হোসেন প্রমুখ । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের শৃংখলা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা গড়ে তুলতে সহায়তা করে। তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ পুরস্কার ও মেধা পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উক্ত প্রতিষ্ঠানের বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শারমীম আখতার ও সহকারি শিক্ষক ফরিদা পারভীন , আলোমতি রায় , শামীমা আক্তার , তানিয়া খাতুন এর ঐকান্তিক প্রচেষ্ঠায় পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।