1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

জিয়াউর রহমান ও হুমায়ূন কবীরের বিরুদ্ধে মামলা দায়ের করা ডিইউজে’র নিন্দা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৬০২ Time View
188

নিজস্ব প্রতিনিধি :

মেঘনা নদীতে বালু দস্যুতা ও এলাকায় নানান অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সদস্য ও সাপ্তাহিক তদন্ত চিত্রের সম্পাদক জিয়াউর রহমান ও নির্বাহী সম্পাদক মো. হুমায়ূন কবিরের বিরুদ্ধে ভোলার ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব কর্তৃক হয়রানিমূলক মামলা দায়ের করায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা  স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। কেউ কোন সংবাদের কারণে সংক্ষুব্ধ হলে প্রতিবাদ দেওয়ার সুযোগ রয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category