1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

মধুখালীর চাঞ্চল্যকর মো: জাহাঙ্গীর মিয়া হত্যা মামলার এক আসামী র‌্যাব-৮ এর হাতে গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৬০১ Time View
212

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামের চাঞ্চল্যকর মো. জাহাঙ্গীর মিয়া(৪৬) হত্যা মামলার এক আসামীকে র‌্যাব-৮, সিপিসি-২, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ জুলাই ২০২১ তারিখে পটুয়াখালী জেলার দুমকি থানাধীন আঙ্গারিয়া গ্রাম এলাকা হতে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত ওই আসামীর নাম মো. রাজিব শেখ(৩০), পিতা-আলম শেখ, সাং-মাকড়াইল, থানা:-মধুখালী, জেলা: ফরিদপুর। গ্রেফতারকৃত আসামীকে বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ফরিদপুর এর নিকট হস্তান্তর করা হয়েছে।
গত (৫ জুন ২০২১) তারিখ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদর থেকে বাড়ি যাওয়ার পথে তিনি হামলার শিকার হয়ে আহত হন। ওই দিন রাত ১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরবর্তীতে জাহাঙ্গীর মিয়ার পিতা হারুনর রশিদ হিরু মিয়া বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category