মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার ৪নং কামালদিয়া ইউনিয়নের দত্তের কাপাষহাটিয়া গ্রামের স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত চাকুরিজীবির বাড়ীতে মঙ্গলবার (৯ ফেব্রæয়ারি) গভীর রাতে ডাকাতি সংঘঠিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মধুখালী থানা পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই সংবাদ লেখা পর্যন্ত এ বিষয়ে বাড়ীর মালিকের পক্ষ থেকে মধুখালী থানায় একটি অভিযোগের প্রক্রিয়া চলছিল। ডাকাতরা ওই বাড়ি থেকে ১৬ ভারি স্বর্ণ, এক হাজার টাকা, তিনটি মোবাইল ও বিশ-পঁচিশটি শাড়ি নিয়ে গেছে বলে বাড়ির মালিক জানিয়েছেন।
বাড়ীর মালিক আ: সাত্তার মন্ডল (৭০) জানান, প্রতিদিনের ন্যায় আমরা রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক দুইটার দিকে বিøডিং এর ছাদ দিয়ে ঘরে প্রবেশ করে আমার রুমের দরজায় ভেঙ্গে আমাকে এবং আমার স্ত্রীকে ডেকে তুলে হাত,পা এবং মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। এসময় ডাকাতেরা তাদের হাতের চাকু বের করে চিৎকার করতে নিষেধ করে এবং তারা আমার স্ত্রীর নিকট থেকে রুমের ভিতর থাকা আলমারি চাবি নিয়ে নিয়ে আলমারির তালা ভেঙ্গে ১৬ ভরি স্বর্ণ, ও অন্য রুমে থাকা আলমারি থেকে পরনের প্রায় বিশ-পঁচিশটি শাড়ি এবং এক হাজার নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন নিয়ে গেছে। আমরা বাড়ির বাইরে আরো ডাকাতদের অবস্থান টের পেয়ে ভয়ে চুপ করে থাকি। বাড়ির মালিক আরো বলেন এসময় ডাকাতরা আমাদের স্বামি-স্ত্রীর গায়েও হাত তোলে। এ ব্যাপারে আমরা মধুখালী থানায় অভিযোগ করেছি। তবে ধারনা করা হচ্ছে এটা একটি সংঘবদ্ধ চোর দলের চুরির ঘটনা।
উল্লেখ্য এ বাড়িতে একাধিক বার এর আগেও ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে।