1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

বোয়ালমারীতে গভীর রাতে শীতার্তদের পাশে কম্বল নিয়ে হাজির ইউএনও

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৫২৪ Time View
135
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
কনকনে শীতে কাপছে সারাদেশ। এতে চরম বিপাকে পড়েছে গরীব দুঃখী শীতার্ত মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষেরা। বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। সন্ধ্যা ঘনিয়ে আসলেই শুরু হয় তাঁর কম্বল বিতরণ। গরীব অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মাঝে কম্বল পৌঁছে দিচ্ছেন ফরিদপুরের বোয়ালমারীর ইউএনও রেজাউল করিম। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া মোড়, রাজাপুর বাজার, কলারণ মোড়সহ বিভিন্ন এলাকায় বসবাস করা ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগ আপ্লোত হয়ে পড়েন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড় উপস্থিত ছিলেন। এসব শীতবস্ত্র উপজেলার গ্রামে গ্রামে ঘুরে অসহায়দের মাঝে বিতরণ অব্যাহত থাকবে বলে জানা গেছে। বাদ পড়বেনা কোন এতিম খানাও।বুধবার সকালে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, শীতের মৌসুমে আমরা চেষ্টা করছি; কোনো দুস্থ পরিবার যেন শীতের কষ্ট না পায় সেজন্য তাদের পাশে এসে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। উপজেলার গুচ্ছগ্রাম, আশ্রয়ণ কেন্দ্র, এতিমখানাসহ শীতার্ত মানুষের মাঝে পর্যায়ক্রমে শীতবস্ত্র পৌচ্ছে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category