1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বোয়ালমারীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর ও পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

তৈঢবুর রহমান কিশোর
  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৮৩ Time View
130
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান চশমা প্রতিকের প্রার্থী রাফিউল আলম মিন্টুর নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। রাফিউল আলম মিন্টু বলেন, শনিবার (১৮ ডিসেম্বার) রাতে মুজুরদিয়া আমার নির্বাচনী অফিসের কে বা কারা হামলা চালায়ে অফিসের চেয়ারসহ যাবতীয় কিছু ভাংচুর করে। আমার কর্মীরা সকালে এসে দেখে আমাকে জানায়। এদিকে নির্বাচনে কেউ যাতে সংঘর্ষ না করতে পারে সে জন্য থানা পুলিশ ইউনিয়নের গ্রামগুলোতে অভিযান শুরু করেছেন। শনিবার (১৮ ডিমেম্বর) বিকেল ৫ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার রুপাপাত ইউনিয়নে অভিযান চালিয়ে ৩টি ছুরি, ৫ টি মাছ ধরার কোস, ৩ টি কাতরা এবং ১ টি ধাল উদ্ধার করেছে।
অপরদিকে ১৯ ডিসেম্বর রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত গুনবহা ইউনিয়নের অমৃত নগর গ্রাম সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চারটি কোষ, দুইটি বলব, একটি কাস্তে, একটি ডাল উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম নির্বাচনকে সামনে রেখে অভিযান সম্পর্কে বলেন,  ২৬ ডিসেম্বর বোয়ালমারী উপজেলায় ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে কেউ সংঘর্ষে জড়াতে না পারে সেই লক্ষ্যে এই দেশীয় অস্ত্র উদ্ধারে প্রতিটি ইউনিয়নের বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান চালানো হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।
বোয়ালমারী নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা এবিএম আজমল হোসেন বলেন,  সাতৈর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাফিউল আলম মিন্টুর নির্বাচনীয় অফিস ভাংচুরের বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে কোন অভিযোগ আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category