1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

ট্রেনে কাটা পড়া মৃতদের পরিবারের দেখাশোনার দায়িত্ব নিলেন সাংসদ আসাদুজ্জামান নূর

পারভেজ উজ্জ্বল
  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৫২২ Time View
120

পারভেজ উজ্জ্বল, নীলফামারী :

গত ৮ ডিসেম্বর নীলফামারীর সদরের বউ বাজার রেল ঘুণ্টিতে ট্রেনে কাটা পড়ে তিনজন শিশু সহ এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে এলেন, সাংসদ আসাদুজ্জামান নূর।
গতকাল ৯ ডিসেম্বর সন্ধ্যায় নীলফামারীর মাটি ও মানুষের নেতা, সাংসদ আসাদুজ্জামান নূর ঐ এলাকায় গিয়ে মরহুমের কবর জিয়ারত করেন। এবং এক পথ সভায় নিহত পরিবারকে আর্থিক সাহায্য এবং পরিবারের দেখাশোনার দায়িত্ব নিজ কাধে তুলে নেন। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সেক্রেটারি ওয়াদুদ রহমান, উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ইটাখোলা চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান এবং স্থানীয় আওয়ামী লীগের অঙ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আসাদুজ্জামান নূর বলেন, সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছি, আমি আপনাদের মতোই ব্যাথিত, বলে কান্নায় ভেঙে পড়েন। তিনি আস্বস্ত করেন খুব শীঘ্রই সেখানে রেল পাড়াপাড় ব্যাবস্থা করবেন, এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারের দেখাশোনার দায়িত্ব নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category