1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ইউপি নির্বাচন বোয়ালমারীতে ৫ জন চেয়ারম্যান ও ১৪ জন মেম্বারের মনোনয়ন প্রত্যাহার

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৩২ Time View
136
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
আগামি ২৬ ডিসেম্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ ইউনিয়নের তফসিল অনুযায়ী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১০ ইউনিয়নের তিন ইউনিয়ন থেকে ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ১০ ইউনিয়ন থেকে ১৩ জন সাধারন সদস্য ও ১ জন সংরক্ষিত মহিলা সদস্য মনোনয়ন প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বোয়ালমারী সদর ইউনিয়নের মো. আতিয়ার রহমান মোল্যা, মো. এলেম শেখ, মো. মিজানুর রহমান, দাদপুর ইউনিয়নে মো. জালাল উদ্দিন, গুনবহা ইউনিয়নে আবুল বাশার বিপ্লব। মোট চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন ৬১ জন। যাচাই বাচাইতে ১ জনের মনোনয়ন বাতিল হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আজমল হোসেন বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ৬ ডিসেম্বর। শেষ দিনে ৩ ইউনিয়ন থেকে ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ১৩ জন সাধারন সদস্য (মেম্বার) ও এক জন সংরক্ষিত মহিলা সদস্য মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৭ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category