1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

বোয়ালমারীতে নৌকাকে জিতাতে মৎস্য জীবিলীগের মতবিনিময় সভা

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৫২৯ Time View
135
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী পলাশ বিশ্বাসকে জিতাতে জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর মৎস্য জীবিলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান পরশের বোয়ালমারী চৌরাস্তায় কাজী হারুন শপিং কমপ্লেক্সের মৎস্য জীবিলীগের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরশ সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, জেলা মৎস্য জীবিলীগের সদস্য সচিব ফরিদ হোসেন, ময়না ইউনিয়নের নৌকার মাঝি পলাশ বিশ্বাস।  এ ছাড়া আরো উপস্থিত ছিল মৎস্য জীবিলীগের নেতা কর্মীরা। নেতারা বলেন, নৌকাকে জিতাতে হলে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চায়তে হবে। কেউ বসে না থেকে নৌকাকে জিতাতে ইউনিয়নের প্রতিটি বাড়িতে গিয়ে ভোট চেয়ে নৌকাকে জয়লাভ করাবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category