1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বোয়ালমারীতে বাক প্রতিবন্ধি নারীকে ধর্ষণের ঘটনায় মামলা, ধর্ষক গ্রেফতার

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৫১১ Time View
140
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর হেলিপোর্ট এলাকায় এক বাক প্রতিবন্ধি গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ওই গৃহবধূর স্বামী রাত ৭টার দিকে তার স্ত্রী বাক প্রতিবন্ধি (২৩) ও শিশু কন্যাকে বাড়িতে রেখে গুনবহা তালতলায় ওয়াজ মাহফিল শুনতে যায়। রাত ৯ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিলে ওই গৃহবধূ ঘরের বাহির হলে আগে থেকে ওৎ পেতে থাকা ছোলনা গ্রামের বাসিন্দা জিহাদ হোসেন লাখু (৩৪) তাকে জড়াই ধরিলে সে দৌড়ে ঘরে এসে দরজা বন্ধ করতে গেলে ধাক্কায় দরজা খুলে ভিতরে প্রবেশ করে ভয় দেখিয়ে পরনের পায়জামা খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার স্বামী ওয়াজ মাহফিল শুনে বাড়িতে আসলে ধর্ষনের ঘটনা খুলে বলে।
ঘটনার পরের দিন ২৩ নভেম্বর রাতে ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে থানায় জিহাদ হোসেন লাখুর নামে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারায় মামলা করেন। মামলা নম্বর ১১।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, ধর্ষনের ঘটনায় ২৩ নভেম্বর রাতে মামলা হয়েছে। মামলার পর রাত ১১ টার দিকে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category