1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

মধুখালী পাবলিক লাইব্রেরীর পাঠক্রম উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৫৩৩ Time View
135

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে মধুখালী পাবলিক লাইব্রেরীর পাঠক্রম উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) বিকাল ৫টায় মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও মধুখালী পাবলিক লাইব্রেরীর সভাপতি মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। এ সময় লাইব্রেরীর সহ-সভাপতি মির্জা গোলাম ফারুকের সঞ্চালনায় ও কোরআন তেলোয়াত ও গীতাপাঠ পরবর্তীতে বক্তব্য রাখেন পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ্ মো. ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এম বাবুল আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান মিয়া, শিক্ষক দীপঙ্কর পাল, বাগাট ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, শিক্ষক হাবিবুর রহমান, সহযোগি অধ্যাপক মাসুদ আকন, সালিমুজ্জামান খোকন, শিক্ষক উৎপল ভৌমিক প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মধুখালী পাবলিক লাইর্বেরীর পাঠক্রম উদ্বোধন এবং লেখক দীপঙ্কর পাল, সালেহীন সোয়াদ সাম্মী ও রফিকুল ইসলাম এর বইয়ের মোড়ক উন্মোচন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category