1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা

মেহেদী হোসেন পলাশ,
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View
58
ফরিদপুরের মধুখালীতে ঐতিহ্যবাহী বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাসুদ উল হোসেন পলাশের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ছয়টার সময়, বেঙ্গল ক্লাব চত্বরে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
 বেঙ্গল ক্লাবের সভাপতি এসএম মুক্তার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি ও মধুখালী উপজেলা বিএনপির সভাপতি, শাহাবুদ্দিন আহমেদ সতেজ, বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, হামিদুজ্জামান প্রিন্স
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খান আখতারুজ্জামান বেঙ্গল ক্লাবের সাবেক সভাপতি ও পলাশের ছোট ভাই সাজ্জাদ হোসেন আপোষ, প্রতিষ্ঠাতা সদস্য ও পলাশের বন্ধু মিরাজ জামান, মির্জা তুহিন,কামরুল ইসলাম টগর,সে সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব মোল্লা,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন ফকির, সাবেক প্রচার সম্পাদক মাহবুব তালুকদার, গোলাম মুহিম  সহ ঐতিহ্যবাহী ক্লাবটির সাবেক ও বর্তমান অসংখ্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটির আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ক্লাবের অন্যতম সদস্য গোলাম শরাফাত শরৎ।
শোক সভায় বক্তারা মাসুদ উল হোসেন পলাশের আত্মজীবনী তুলে ধরেন এবং তাকে একজন সৎ নিষ্ঠাবান এবং পরোপকারী বন্ধুপ্রেমী ব্যক্তি হিসেবে স্মরণ করেন।
উপস্থিত সকলেই তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তিনি যেন জান্নাতবাসী হন সেই কামনায় দোয়া করা হয় ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফরিদুল ইসলাম সাগর। এই ক্লাবের যারা সাবেক সদস্য ছিলেন এবং মৃত্যুবরণ করেছেন তাদের জন্যও দোয়া করা হয়।
মধুখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বেঙ্গল ক্লাবের ইতিহাস ঐতিহ্য এবং সুনাম রয়েছে।
এই ক্লাবের সাবেক সদস্যগণ দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে সম্মানের সাথে মাথা উঁচু করে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আগামীতেও এই ক্লাবটি সামাজিক উন্নয়ন  ও সেবা মূলক কাজ দিয়ে সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা করেছে অনুষ্ঠানে উপস্থিত সকলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category