1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে প্রস্তুত ছাত্রদল মধুখালীতে ছাত্র সমাবেশে খন্দকার নাসিরুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;
136

শেখ সালমান আহমেদ, মধুখালি প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুখালী উপজেলা শাখার আয়োজনে ছাত্রসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর -১ আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম বলেন, স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে প্রস্তুত ছাত্রদল। তিনি বলেন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান তিনি।

এ সময় মধুখালী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আগামী নির্বাচনে প্রার্থীকে সমর্থন জানিয়ে বিএনপির প্রার্থীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শনিবার বিকাল ৪টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মধুখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে ও মধুখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুর রহমান, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামিম শেখ প্রমূখ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ শেষে দেশাত্মবোধক গানে ডিসপ্লে প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category