1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

মধুখালীতে বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪৬৪ Time View
183

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে উপজেলা অওয়ামীলীগ, পৌর আ‘লীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগও সহযোগী সংগঠন এর আয়োজনে বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এঁর ৪৯তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়।
১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আখচাষী কল্যাণ সংস্থা ভবনের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয় উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমানের নেতৃত্বে।
পরে কালো ব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পরবর্তী সংক্ষিপ্ত র‌্যালী করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়া, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রম সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক ইউসুফ হোসেন মোল্য, প্রচার সম্পাদক মো. রেজাউল করিম তুহিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, মির্জা গোলাম ফারুক, পৌর কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন, যুবলীগ নেতা কামরুজ্জামান পিন্টু, শাহরিয়ার রুমি রনি, মো. নজরুল ইসলাম, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের নান্নু সেখ, হুমাইয়ুন রানা, শুভ মিয়া, শেখ রইচউদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের শাহ্জাহান হেলাল, সাবেক জিএস ও ছাত্রলীগ নেতা রানা সহ স্থানীয় যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category