1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

আ’ওয়ামীলীগের ভয়ে ভোট কেন্দ্রে যায়নি মানুষ — বি.এন.এম ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ্ মোঃ আবু জাফর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৫১৫ Time View
180

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
সাধারন মানুষ ভোট দিলে জয়লাভ করতাম। বিশ্বাস ঘাতকতা করেছে কিছু মানুষ, না হলে আমরা জয়লাভ করতাম। প্রশাসন নির্বাচন নিরপেক্ষ রাখতে পারেনি, নিরপেক্ষ থাকার কথা বলে আমাদের নির্বাচনে আনা হয়েছে। সেজন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু শেষ মহূর্তে যেভাবে হবার কথা নির্বাচন সে ভাবে হয়নি। তিনি আরো বলেন, আওয়ামীলীগ মানুষকে ভয় দেখিয়ে বলেছিল ভোট কেন্দ্রে গেলে নৌকায় ভোট দিতে হবেএ কারনে মানুষ ভয়ে ভোট কেন্দ্রে যায়নি। ফলাফল আমরা এখন অস্বীকার করতে পারবোনা। সব মেনে দল সংগঠিত করতে হবে।
মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকাল ৪টায় ফরিদপুরের মধুখালী উপজেলা ও পৌর জাতীয়তাবাদী আন্দোলন বি.এন.এম এর আয়োজনে মধুখালী প্রেসক্লাব চত্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন—২০২৪ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন ফরিদপুর —১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ আবু জাফর।
আওয়ামীলীগ সম্পর্কে তিনি বলেন, ভোট কেন্দ্রে অনেকে যায়নি। বিএনপির ভয়ে যায়নি কথা সেটা না। বরং আওয়ামীলীগের ভয়েই যায়নি। কারন ভোট কেন্দ্রে গেলে আওয়ামীলীগের দলের নেতা কর্মীদের চাপে নৌকায় ভোট দিতে হবে সেজন্য অনেকেই ভোট দিতে যায়নি। নামে মাত্র কাস্টিং ভোট দেখানো হয়েছে।
নিজের দল সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, সরকার অন্যায় করলে তার বিরুদ্ধে কথা বলবো, ভাল করলে তার পক্ষে কথা বলবো এটায় বিএনএমের রাজনীতি। যার দল নেই তার বল নেই, যার গুষ্টি নেই তার পুষ্টি নেই। আমাদের কোন হামলা হয়নি কোন মামলা হয়নি। রাজনীতি করতে গেলে পক্ষে বিপক্ষে কথা বলতে হবে। বিএনএমের প্রধান কাজ দলকে সংগঠিত করা। ইউনিয়ন ভিত্তিতে সকল কমিটি করে দেওয়া হবে। দল যত ছোটই হোক একসময় বড় হবে। সংগঠন শক্তিশালী হলে দল বড় হবে। বিএনপির আমার যথাযথ মূল্যায়ন করেনি। যার ফলে আমি নিজে দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করেছি বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় মোঃ গোলাম মোস্তফা মোল্যার সভাপতিত্বে ও মিজানুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনএম এর কেন্দ্রীয় নেতা মোঃ আবুল হোসেন, ফরিদপুর জেলা বিএনএম এর আহ্বায়ক এ্যাড. গোলাম মনসুর নান্নু, খন্দকার ওবায়দুর রহমান, তাহমিনা জাফর, জাহাপুর ইউনিয়নের নেতা আজাদ, রায়পুর ইউনিয়নের মোঃ রেজাউল, মোঃ ইসলাম, মোঃ বদর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category