1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

ইউএনওর ইতিবাচক কর্মকান্ড আশা জাগাচ্ছে বোয়ালমারীবাসীকে 

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪২ Time View
128
নিজস্ব প্রতিনিধি:
একজন মানুষ মহৎ হয়ে ওঠেন তার কর্মগুণে। সকলের শ্রদ্ধার পাত্র হন তার সততার কারণে। নিঃস্বার্থভাবে করেন মানুষের উপকার। তারা কর্তব্য কাজে ফাঁকি না দিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এমনই একজন হলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। দক্ষতা ও সুনামের সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সুযোগ পেলেই ব্যক্তিগতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান তিনি।
বোয়ালমারীর ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই উপজেলার দশ ইউনিয়নের নানা অপরাধ, ভূমিদস্যু, অবৈধ বালি উত্তোলনকারী, মাটি খেকো, গাছ খেকো, সরকারি জায়গা দখলবাজ, মাদক কারবারি ও মাদকসেবীসহ নানান অপরাধরোধে পরপর অভিযান চালিয়ে সুনাম কুড়িয়েছেন। সম্প্রতি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক ইউনিয়ন পরিষদ নির্বাচন উপহার দিয়েছেন। নির্বাচন সকল শ্রেণি পেশার মানুষের নিকট গ্রহণযোগ্যতা পেয়েছে।
পাশাপাশি স্থানীয় সাংসদ, জেলা প্রশাসকের নির্দেশনা প্রতিপালন করছেন। মানবিক এই কর্মকর্তার স্বভাব-সুলভ যেমন মানবিক, তার বিচার প্রক্রিয়া তেমনই কঠিন।  মানসিক ও শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক, শিক্ষার্থীসহ অসহায় মানুষের বিপদে আপদে পাশে থাকেন। খবরের কাগজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অসহায় মানুষের খবর দেখলেই ছুটে যান। এসব বিষয়ে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী জনগণের দোরগোঁড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সাধারণ নাগরিকদের সরকারি সেবা গ্রহণে যাতে কোনো হয়রানি বা ভোগান্তির শিকার না হয়, এ লক্ষ্যে সরকারি অফিসের সেবার মানোন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছি। যা একজন সরকারি কর্মচারীর প্রধান দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি।’
ইউএনও মো. রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের  কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরে ৩৩ তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন। প্রথমে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপর বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর বরগুনার আমতলীতে, জামালপুরের ইসলামপুরে সহকারী কমিশনার (ভূমি) এবং নৌ পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থাভাজন হন।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের আগে তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্ত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) দায়িত্ব পালন করেন ডাটাবেজ এডমিনিস্ট্রেটর হিসেবে। ২০২১ সালের ১ সেপ্টেম্বর বোয়ালমারীতে ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই উপজেলার বিভিন্ন কর্মকাণ্ড নবরূপে রূপান্তরিত হতে শুরু হয়েছে।
ইউএনও মো. রেজাউল করিমের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। মিসেস রেজাউল করিমও ৩৩ তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি বর্তমানে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত।
সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে নারীদের ক্ষমতায়নে বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠকের কার্যক্রম শুরু করেছেন। কোথাও অনিয়ম কিংবা অপরাধের কথা শুনলেই ছুটে যান সমস্যার সমাধানের জন্য। সেই সাথে ভ্রাম্যমাণ আদালতে অপরাধীকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করে সাম্য ও আইনের শাসন প্রতিষ্ঠা করায় ভূমিকা রাখছেন। যা সকল মহলে প্রশংসিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category