1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

‘হবিগঞ্জের করোনা যোদ্ধা মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে’ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানব বন্ধন-প্রতিবাদ সভা

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৫১৭ Time View
131

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় হবিগঞ্জেরআধুনিক সদর হাসপাতালের করোনা যোদ্ধা মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো.সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানব বন্ধন, সমাবেশ ও কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেলটেকনোলজিস্টরা।সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘নিরাপদ কর্মক্ষেত্র
আমাদের দাবি নয়, আমাদের অধিকার’-এই শ্লোগানে মুখর হয়ে ওঠে বোয়ালমারীউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর।বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখা এবংউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এইকর্মসূচি পালন করা হয়।জানা যায়, হবিগঞ্জের ২৫০ আসন বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পেশাগতদায়িত্ব পালনকালে গত ২৮ ডিসেম্বর দর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ওইহাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম। এ ঘটনায় জড়িত
দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে বোয়ালমারী উপজেলায়এসব কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনকেন্দ্রীয় কমিটির সাথে একাত্মতা ঘোষণা করে এ উপজেলায় কর্মরত মেডিকেলটেকনোলজিস্টরা মানব বন্ধনসহ কর্মবিরতি পালন করেন।মানব বন্ধনে শেষে মেডিকেল টেকনোলজিস্ট এসোশিয়েশনের বোয়ালমারী সভাপতি মো.শাহজাহান মিয়ার সভাপতিতে ও সদস্য সচিব মো. ফরিদুল ইসলামের পরিচালনায়সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডা. খালেদুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদুল হাসান, ডা.মো. শরিফুল ইসলাম, নার্সিং সুপারভাইজার আলো রানী মিত্র, ডা. নুরুল ইসলাম,মিয়া মো. গোলাম মওলা প্রমুখ। এ সময় সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানানো হয়। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টার কর্মবিরতি চলমান থাকবে বলে বক্তারা আরো জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category