মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
শনিবার (৮ জানুয়ারী) রাত সাড়ে ১০টায় ফরিদপুর জেলা ও মধুখালী থানা পুলিশের উদ্যোগে মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে।
শীতবস্ত্র বিতরন করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জামাল পাশা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) জনাব সুমন কর, মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।